ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

মহানবি (স:) কে অবমাননার প্রতিবাদে মির্জাগঞ্জে বিক্ষোভ মিছিল

ads

পটুয়াখালীর মির্জাগঞ্জে ফ্রান্সে কার্টুন চিত্র এঁকে বিশ্ব নবি হযরত মুহাম্মদ (স:) কে অবমানা করার প্রতিবাদে মির্জাগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামি আন্দোলন।

বুধবার (৪ঠা নভেম্বর) সকাল ১০টার দিকে ইসলামি আন্দোলন মির্জাগঞ্জ উপজেলার উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় মজিদের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল

বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলার সুবিদখালী সরকারি র.ই মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে বিক্ষোভকারীরা অবস্থান নিয়ে সমাবেশে মিলিত

হয়। ইসলামী আন্দোলন মির্জাগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা মাও. নাজমুল হুদার সভাপত্বিতে সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বকর

সিদ্দিকী, ইসলামী আন্দোলন মির্জাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাও. শহিদুল ইসলাম, সহ সভাপতি মাও. আবুল কালাম মোল্লা, সাধারণ সম্পাদক মাও. মোঃ

জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবদুল ওয়াদুদ গোলাদার, সুবিদখালী কওমি মাদ্ধসঢ়;রাসার মুহতামিম মাও. মোশারফ হোসেন, মির্জাগঞ্জ দরবার শরীফ

সিনিয়র মাদ্ধসঢ়;রাসার অধ্যক্ষ এ.কে.এম হাবিবুর রহমান, মির্জাগঞ্জ দরবার জামে মসিজদের ইমাম ও খতিম মাও. আনছার উল্লাহ আনছারী প্রমুখ। এ সময় বক্তারা

ব্যবসায়িদের ফ্রান্সের সকল পন্য বর্জন করার আহŸান জানান ও সরকারের কাছে রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের দুতাবাস বন্ধের দাবি জানান। দোয়া ও মোনাজাতের মাধ্যমে

সমাবেশের সম্পাপ্তি ঘোষনা করা হয়।

ads
ads
ads

Our Facebook Page